আচ্ছা, ধর্মনিরপেক্ষতা নিয়ে এই যে আমাদের এত কান্নাকাটি, এইটা আদৌ করছি কেন আমরা? শুধুই ওটা আমাদের সংবিধানে সসম্মানে উল্লিখিত আছে বলে? শুধুই কি এই কারণে যে, পশ্চিম একে এক অবশ্য-পালনীয় আদর্শ বলে মনে করে, এবং আমরা পশ্চিমকে অনুকরণ করতে ভালবাসি? শুধুই কি এই কারণে যে, ওর মধ্যে ‘নিরপেক্ষতা’ কথাটা আছে এবং সেটা শুনতে বেশ চমৎকার লাগে? লেখক – দেবাশিস্ ভট্টাচার্য পুরো লেখা এখানে- https://www.guruchandali.com/comment.php?topic=21807&srchtxt=Debasis
মনে করুন, আপনি জানতে চাইলেন, যুক্তিবাদ জিনিসটা ঠিক কী এবং কখন কোথা থেকে কীভাবে তা এল, এইসব ব্যাপারস্যাপার নিয়ে পড়াশোনা কীভাবে শুরু করা যায় । এ সব নিয়ে ভাল ভাল প্রবন্ধ আর বই তো বিস্তর আছে, অন্তত ইংরিজি ভাষায়, এবং বাংলাতেও হয়ত বা ছিটেফোঁটা কিছু, তার মধ্যে কোথা থেকে শুরু করবেন, আর কোনদিকে কতদূরই বা হাঁটবেন ? লেখক – দেবাশিস্ ভট্টাচার্য পুরো লেখা এখানে – https://www.guruchandali.com/comment.php?topic=17301&srchtxt=Debasis
বিদ্যাসাগরের ধর্ম-অনীহার ইঙ্গিত পাওয়া যায় তাঁর বাল্যকাল থেকেই। মেদিনীপুরের এক অজ গ্রামের রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও, এবং শিশুবয়েসে যথাবিহিত ‘পইতে’ হবার পরেও, তিনি ‘সন্ধ্যা-আহ্নিক’ করতেন না, এমন কি সন্ধ্যা-আহ্নিকের মন্ত্রও ভুলে গিয়েছিলেন। মাথায় রাখা দরকার, মন্ত্র ভুলে যাবার কথা যখন বলছি, তখন আমরা কিন্তু সেই শিশুটির কথা বলছি, যার নাকি রাস্তার পাশের মাইলস্টোনের ওপরে আঁকা দূরত্বসূচক চিহ্নের ওপর ধারাবাহিকভাবে নজর রাখতে রাখতে ইংরেজি সংখ্যা একা একা শিখে ফেলার মত সুতীব্র মেধা ও স্মৃতিশক্তি ছিল! লেখক – দেবাশিস্ ভট্টাচার্য পুরো লেখা এখানে – https://www.4numberplatform.com/?p=21159
এটা ঠিক যে গ্রামে-গঞ্জে শিক্ষা-দীক্ষা-সামর্থ্যে পিছিয়ে থাকা মানুষজনের মধ্যেই সাধারণত এর প্রকোপ দেখা যায়, কিন্তু “শহরে ওসব হয় না” ভেবে আত্মপ্রসাদ সহকারে বসে থাকা কঠিন। দু’হাজার চোদ্দ সালের একেবারে শেষদিকে গণমাধ্যমে একটি খবর নজর কেড়েছিল — টালিগঞ্জের এক বস্তিতে এক বৃদ্ধাকে ডাইনি সন্দেহে নিগ্রহ করা হয়েছে। আমি নিজে সেখানে গিয়ে ঘটনাটির তদন্ত করেছিলাম, ‘গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির’-র (এ পি ডি আর) সাথে একযোগে। লেখক – দেবাশিস্ ভট্টাচার্য পুরো লেখা এখানে – https://www.4numberplatform.com/?p=3566